ভাইবার মেসেজে নতুন রিঅ্যাকশন ফিচার
কমিউনিটি যোগাযোগে ব্যবহারকারীর ‘লাইক’ দেয়ার এর ক্ষেত্রে ভিন্নমাত্রা যোগ করতে মেসেজ রিঅ্যাকশনস ফিচার চালুর ঘোষণা দিয়েছে রাখতুন ভাইবার। ঘোষণা অনুযায়ী, বৈশ্বিকভাবে ইন্সট্যান্ট মেসেজিং (তাৎক্ষণিক বার্তা আদান-প্রদান) এর ক্ষেত্রে যে কোন বার্তায় প্রতিক্রিয়া বা অভিব্যক্তি প্রকাশে ব্যবহারকারীকে বার্তার পাশে থাকা হার্ট আইকনে (ভালোবাসার চিহ্ণ) একটু সময় ধরে ট্যাপ করতে হবে, তাহলেই তারা তাদের পছন্দ, হাসি, রাগ ও দুঃখের বিভিন্ন অভিব্যক্তি প্রকাশ করতে পারবেন।
এক্ষেত্রে, ভাইবারের বিস্তৃত পরিসরের অনুভূতির রিঅ্যাকশন ফিচার ব্যবহারকারীর কমিউনিটিতে বিভিন্ন বার্তা কিংবা কন্টেন্টের রিপ্লাই দেয়ার ক্ষেত্রে সহায়ক হবে। ব্যবহারকারীরা বার্তা দীর্ঘসময় ধরে ট্যাপ করে 'ইনফো' অপশনটি বাছাই করে বার্তার বিপরীতে তার বন্ধুদের বিস্তৃত পরিসরের প্রতিক্রিয়াগুলোও দেখতে পারবে।
এ নিয়ে ভাইবারের চিফ অপারেটিং অফিসার (সিওও) অফির ইয়াল বলেন, ‘ব্যবহারকারীরা যাতে যথাযথভাবে তাদের ভাব প্রকাশ করতে পারে তা নিশ্চিত করতে ভাইবার প্রতিশ্রুতিবদ্ধ। হার্ট চিহ্নের মাধ্যমে কোন একটি বার্তাকে ‘লাইক’ দেয়ার বিষয়টি বার্তা পড়ার সময় মানুষের মাঝে বিস্তৃত পরিসরের যে অনুভূতি কাজ করে তা সম্পূণরূপে প্রকাশ করে না। এ বিষয়ে আমরা আরও বেশি কিছু করতে চেয়েছি। মেসেজ রিঅ্যাকশন ফিচারটি যেকোন বার্তায় ব্যবহারকারীদের কার্যকরী উপায়ে যথাযথ প্রতিক্রিয়া প্রকাশে সহায়তা করবে।’